মাহে রমজানে ইফতার মাহফিল করে আনুষ্ঠানিকভাবে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী মোঃ সফিকুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্ৰামবাসীসহ কলাকান্দা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতার মাহফিলে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি-এই কামনা করেন তিনি। তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি। হাজী মো. সফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি কলাকান্দা ইউনিয়নবাসীসহ মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে হানিরপাড় গ্ৰামবাসীসহ কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
মনিরুল ইসলাম মনির (নিজস্ব প্রতিবেদক) 


















