ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র বিতরণ করা হবে। এরপর কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র পৌঁছানো হবে ৭ এপ্রিল।

২০২৬সালে এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল মঙ্গলবার শুরু হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রসচিব নিজে বা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক স্বাক্ষরসহ প্রবেশপত্র সংগ্রহ করবেন। কোনও অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের অনুমতি দেওয়া যাবে না।

কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেয়ার করার জন্য অনুরোধ করা হলো। কোনও অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সাত এপ্রিল বিতরণ করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেয়ার জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরাই দায়ী থাকবেন। ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, মাতাপিতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৭:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬