ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে যশোরের চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের মৃত্যুতে নিজ এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়, এবং অনেকেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত

আপডেট সময় : ০৭:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬