ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় রোববার (২২ মার্চ) দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাদবরের ছেলে, শিশু নুর মোহাম্মদকে হত্যা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই খোকন পলাতক ছিলেন। পরবর্তীতে ঢাকার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তিনি বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬