ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।রোববার এ উপলক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে অংশ নেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সদস্য সাদ্দাম হোসেন সাজ্জাদ, মো. শফিক, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, সাব্বির আহমদ, আলতাফ হোসেন আশিক ও সালাহউদ্দিন সোলতান আহমদসহ অন্যান্যরা। শুভেচ্ছা বিনিময়কালে নুরুল হোসাইন বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তিনি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১০:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- ৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















