ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার পটিয়া আমির ভান্ডারে সওমে আমির এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি সাজাদুর রহমান সাজু গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও বাধা প্রদানের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা মোঃ সরোয়ার মন্ডল।রবিবার ২২ মার্চ আয়োজিত সংবাদ সম্মেলনে সারোয়ার হোসেন বলেন, আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মন্ডল ও ইউপি সদস্যা সুমি বেগম ভুল তথ্য দিয়ে এসব সংবাদ প্রকাশ করিয়েছেন। লিখিত বক্তব্যে সরোয়ার মন্ডল জানান, তিনি সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভিজিএফ চাল বিতরণ যাচাই-বাছাই কমিটির একজন সদস্য মাত্র। গত ১৭ মার্চ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তালিকা প্রণয়ন করে চাল বিতরণ শুরু করেন। তিনি বলেন, “পরদিন ১৮ মার্চ ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাই সচিব ও ট্যাগ অফিসার ছাড়াই চাল বিতরণ করেন। এ সময় তালিকাভুক্ত কিছু ব্যক্তি চাল না পাওয়ায় উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু ওই দিন আমি ইউনিয়ন পরিষদে উপস্থিতই ছিলাম না আমি মহিমাগঞ্জে একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছিলাম।”এ ঘটনায় আমাকে জড়িয়ে চাল বিতরণে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ১৯ মার্চ ইউনিয়ন পরিষদে খোঁজ নিতে গেলে চেয়ারম্যানের সমর্থকরা তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তিনি চিকিৎসা নেন বলেও জানান। সরোয়ার মন্ডলের দাবি, এখনো প্রায় ২০০ থেকে ২৫০ জন কার্ডধারী ভিজিএফের চাল পাননি এবং এ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিচার দাবি করেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিনহাজুল ইসলাম,ওয়ারেসকুরনী,  লেবু মিয়া, আঃ রাজ্জাক, মেজবাউল ইসলাম, শরিফুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মতলেব শেখ, আমিরুল ইসলাম, শাহ আলম মন্ডল, শাহজালাল বাদশা, নুর আলম বাবু, বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান, রাজু সরকার, কার্ডধারী ভুক্তভোগী আব্দুল লতিফ, ছবি রানী, মজিদ সহ অসংখ্য চাল না পাওয়া পরিবারের লোকজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬