ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ সড়ক নিরাপত্তায় একসাথে কাজের অঙ্গীকার: কাঁচপুর হাইওয়ে ওসি হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার ঘোষণা: আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ ভুর্ষি: চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আবুল কাসেম  এসএসসি ও সমমানের পরীক্ষা শুৃরু যশোর বোর্ডে যেসব সুবিধা পাচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১৫৪ পরীক্ষার্থী দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের  খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম। রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানায় পৃথক দুই অভিযানে শিশু ধর্ষণচেষ্টা ও বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির অর্থ দিয়ে ক্রয়কৃত দুটি আইফোনও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে নিজ দোকানের ভেতরে ধর্ষণের চেষ্টা চালায় জাহাঙ্গীর আলম ওরফে ‘কান কাটা জাহাঙ্গীর’ (৪২)। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/৪৪), যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়েছে।

অন্যদিকে, ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় নজির আহামদের বসতবাড়ির তালা ভেঙে ১০ লাখ ২৬ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় (নং-০৮/৩৯, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড) এজাহারভুক্ত দুই আসামি মোঃ আবরার (১৮) ও মোঃ মোবারক (২০)-কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে চুরির অর্থ দিয়ে ক্রয়কৃত দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অবশিষ্ট চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে দুটি ঘটনারই গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন

আপডেট সময় : ১২:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬