ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার সিংড়াযর চলনবিলে ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই নরসিংদী খুনের শহর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদের দিন প্রধানমন্ত্রী প্রথম আলোর প্রতিবেদন পাঠিয়ে তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ

নরসিংদী খুনের শহর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই

মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুকচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই হাসান (২৬)। এ ঘটনায় ঘাতক হাসানসহ দুজনকে আটক করেছেন পুলিশ।

২ মে শনিবার সকালে নরসিংদীর শহরে সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন এর আতশ আলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলাম এর ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এরা পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে আল আমিন ও হাসান মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের বোন তাসলিমা বেগমকে একই এলাকার নাইম দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভয়ে তারা গ্রামে চলে যান। কয়েকদিন আগে বিষয়টি মীমাংসা করে আবার শহরে ফিরে আসেন তারা।স্বজনদের দাবি,এই বিরোধের জেরে ছোট ভাই হাসান ক্ষুব্ধ ছিলেন। ঘটনার আগের রাতে তিনি আল আমিনকে হুমকি দেন। পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সাটিরপাড়া এলাকায় হাসান কাঁচি দিয়ে তাকে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন,পরিবারের ভেতরের বিরোধ এবং বাইরের চাপ,দুইয়ের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। নিহতের বোন তাসলিমা বেগম অভিযোগ করেন,নাইম তাকে দীর্ঘদিন ধরে ফোনে বিরক্ত করতেন এবং কথা না বললে ভাইদের হত্যার হুমকি দিতেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

নরসিংদী খুনের শহর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই

আপডেট সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬