ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার সিংড়াযর চলনবিলে ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই নরসিংদী খুনের শহর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদের দিন প্রধানমন্ত্রী প্রথম আলোর প্রতিবেদন পাঠিয়ে তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ

টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ চুরি ও প্রাণনাশের হুমকি সংক্রান্ত মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় উক্ত ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি জিসান প্রকাশ আরবি উল হোসেন আরিফ (২১) গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে আইনের আওতায় আনতে র‍্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি জিসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিসান টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের (ওয়ার্ড-০৩) বাসিন্দা এবং তার পিতার নাম আজিজুল হক।

র‍্যাব জানায়, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬