ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১১ আসামি গ্রেফতার আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সভাপতি মনিরুজ্জামান সরকার, সাধারণসম্পাদক শফিক কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা টেকনাফে পুলিশ পরিচয়ে হোছেন আলী অপহরণের অভিযোগ  রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান যশোরে উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর যশোর ২৫০ শয্যা হাসপাতাল ‘দামি ইনজেকশন কিনতে গরিবের হিমশিম’ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

টেকনাফে পুলিশ পরিচয়ে হোছেন আলী অপহরণের অভিযোগ

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় হোছেন আলী নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) গভীর রাত ২টার দিকে নোয়াখালী পাড়ার সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অপহৃত হোছেন আলী স্থানীয় মৃত রহমান আলীর ছেলে।

স্বজনদের দাবি, একদল সশস্ত্র ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে হোছেন আলীকে ঘর থেকে ডেকে বের করে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর স্বজনরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে।”

স্থানীয় সূত্র বলছে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ ও সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১১ আসামি গ্রেফতার

টেকনাফে পুলিশ পরিচয়ে হোছেন আলী অপহরণের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬