ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন পটিয়ায় সন্রাসী হামলায় বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদারসহ আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা সদস্য তোহা আটক উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

মনির হোসেন.যশোর জেলা প্রতিনিধি: মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে যশোর টাউন হল ময়দানে হলিডে মার্কেট চালু হয়েছে। প্রতি শুক্রবার ছুটির দিনে বিকেল ৩টা থেকে মাঠের দক্ষিণপাশে এই মার্কেট শুরু হবে। চলবে সূর্যাস্ত পর্যন্ত।

শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক এবং যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু প্রধান অতিথি হিসেবে মার্কেটটির উদ্বোধন করেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক শওকত শাহী, দেলোয়ার হোসেন, উইনরক ইন্টারন্যাশনালের সুপ্তি দিপ্রা এবং রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত ও উপ-পরিচালক এস এম আজহারুল ইসলাম।

প্রসঙ্গত, রাইটস যশোর পরিচালিত মানব পাচার বিরোধী কার্যক্রমে বিদেশ থেকে ফিরে আসা সার্ভাইভারদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংস্থা পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প থেকে সার্ভাইভারদেরকে আয়বর্ধক নানা কাজের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এসব সার্ভাইভাররা বাজার থেকে নানা পণ্য কিনে বিক্রির পাশাপাশি নিজেরাও কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করে থাকেন। সেসব পণ্যের সম্ভার নিয়ে প্রতি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের দক্ষিণপাশে হলিডে মার্কেট পরিচালিত হবে। এজন্য যশোর ইনস্টিটিউটের বিগত কমিটির কাছ থেকে অনুমতিও গ্রহণ করেছে রাইটস যশোর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক

যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

আপডেট সময় : ১২:০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬