ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন পটিয়ায় সন্রাসী হামলায় বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদারসহ আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা সদস্য তোহা আটক উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী চোরাকারবারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

শুক্রবার (১৫ মে) উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির টহল দল উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন— রাশেদা বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া (২০)। তারা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহ হলে বিজিবির নারী সদস্যরা তাদের তল্লাশি চালান। এ সময় বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক দুই নারীকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক

আপডেট সময় : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬