ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ বিএনপি নেতার উদ্যোগ সুন্দরবনে পর্যটক মৃত্যুর পর তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পুলিশি নিয়ন্ত্রণ, পরিস্থিতি স্বাভাবিক জঙ্গলে ছুটি কাটালেন সোহা আলি খান ও কুণাল খেমু, দেখা পেলেন বাঘের ১২ দলীয় জোট প্রধান ও মুখপাত্রের অনুপস্থিতিতে জোটের নামে যে কোন সিদ্ধান্ত অবৈধ

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী আশ্রমে প্রস্তুতিমূলক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৩১ মে বেলা ১১টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণের নাটমন্দিরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী । সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি। এ সময় জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশ্রমের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব দেশ-বিদেশের লাখো ভক্তের মিলনমেলা। এ উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভক্তদের নিরাপত্তা, যান চলাচল, চিকিৎসাসেবা ও আবাসন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বারদী লোকনাথ আশ্রম আমাদের সোনারগাঁ তথা নারায়ণগঞ্জের গর্ব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আসে শান্তির খোঁজে। তিরোধান উৎসব নির্বিঘ্ন করতে আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। ভক্তদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানে আমরা পাশে থাকব। এ উৎসব আমাদের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বারদী আশ্রম শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম ও মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ উৎসব উপহার দিতে চাই।সভায় আশ্রম কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এবারও দেশ সহ ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী উৎসবে যোগ দেবেন। প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।উল্লেখ্য, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়। এবারের ১৩৬তম উৎসবকে ঘিরে ইতোমধ্যে বারদী আশ্রমে প্রস্তুতি শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা

আপডেট সময় : ০৭:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬