ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: জনসাধারণের সুবিধার্থে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তার পাশে নির্মিত সড়ক বাতির পিলার কাটাকে কেন্দ্র করে নাসিক ২ নং ওয়ার্ড সচিবসহ দুই জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে বিএনপি নেতা মোঃ সোলায়মান পলাশ বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মিজমিজি কান্দাপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে নাসিক ২ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসান (৩২) ও মিজমিজি মেডিকেল মোড় এলাকার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে আমির হোসেন (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নং ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব পালননের পর থেকে অভিযুক্ত মোহাম্মদ মেহেদী হাসান এলাকায় বিভিন্নভাবে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। এমতাবস্থায় গত মঙ্গলবার রাত প্রায় ১ টার সময় অভিযুক্তরা মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের রাস্তার পাশে নির্মিত বৈদ্যুতিক সড়ক বাতির খুটি কেটে নিয়ে যায়। এতে করে উক্ত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরলে এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলছে তীব্র সমালোচনা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। উভয়পক্ষের দ্বন্দ্বে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে বিষয়টি জানতে নাসিক ২ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ মেহেদী হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬