ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা নাবিরুল ইসলাম ফাহিম (বাপ্পু) নামে মানব পাচারের শিকার এক যুবককে লিবিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইন্টারপোল, আইওএম ও লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় বুধবার (২৪ জুন) তাকে দেশে ফেরত আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ জুলাই ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র ফাহিমকে লিবিয়ায় নিয়ে যায়। পরে তাকে সেখানে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা ফাহিমের মায়ের কাছে ফোন করে তাকে মুক্ত করতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ফাহিমের মা বাদী হয়ে পেকুয়া থানায় ১২ জনকে আসামি করে মানব পাচারের মামলা দায়ের করেন। মামলার তদন্তে পেকুয়া থানা পুলিশ এজাহারভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) শাখার মাধ্যমে ইন্টারপোল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় মানব পাচারকারী চক্রের কবল থেকে ফাহিমকে উদ্ধার করা সম্ভব হয়।

পেকুয়া থানা পুলিশ জানায়, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত

আপডেট সময় : ০৮:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬