ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন বেনাপোল সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ রত্নাপালংয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী, নতুন একাডেমিক ভবন নির্মাণ শিগগিরই

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআই খোলা এলাকার প্রতিষ্ঠিত চুন ও জুট ব্যবসায়ী ও ১ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সহ-সভাপতি জামাল আকনের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী জামাল আকন বলেন, আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার দীর্ঘ ব্যবসায়িক জীবনে কেউ কোনো দিন বলতে পারবে না, আমি কারোর কাছে কোনো প্রকার জোর-জবরদস্তি বা হুমকি দিয়ে জুট বা অন্য কোনো মালামাল কম দামে নিয়েছি যখন বাজারে যা মূল্য থাকে ওই মূল্য দিয়েই মালামাল ক্রয় করেছি। তিনি আরও বলেন, সিআই খোলা এলাকার কাঠেরপুলের পাশে আগে একটি পরিত্যক্ত ময়লার ভাগাড় ছিল। সেখানে আমি একটি ছোট টিনশেড ঘর তুলে কেবল জুটের বর্জ্য ও বাতিল অংশগুলো সাময়িকভাবে জমা রাখি। পরবর্তীতে সিটি কর্পোরেশনের ময়লা পরিচ্ছন্নতাকর্মী ও গাড়ি আসলে সেই উচ্ছিষ্ট অংশগুলো তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। এর বাইরে সেখানে অন্য কোনো অনৈতিক বা বেআইনি কার্যক্রম পরিচালিত হয় না। তিনি আরও জানান, যাচাই-বাছাই ছাড়া স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে আমাকে জরিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর অপপ্রচার একই সাথে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার

আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬