ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত আদালতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে প্রবীণ আইনজীবী রুহুল আমিনের মৃত্যু ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিস্ফোরণের স্থানটি সীমান্ত পিলার বিআরএম-২০ থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে, বালুখালী বিওপি থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৭০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় অবস্থিত।

মাইন বিস্ফোরণে আহত হন উখিয়ার বালুখালী জুমেরছড়া গ্রামের বাসিন্দা মো. বদিউল আলম (৪৫)। তিনি সোনা মিয়ার ছেলে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বদিউল আলম নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন। সেখানে মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী মিয়ানমারের বিভিন্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন ও চলমান সংঘাতের কারণে ওইসব এলাকায় প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিজিবি সীমান্তবর্তী জনগণকে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট

মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬