ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

যুক্তরাষ্ট্র-সৌদি হামলার পর রিয়াদ সফরের আমন্ত্রণ পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি সৌদি আরব সফরের জন্য রিয়াদের কাছ থেকে নতুন করে আমন্ত্রণ পেয়েছেন। শুক্রবার সৌদি আরবের গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল হুমাইদানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আমন্ত্রণ পান। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে।

জুলাইয়ের শেষ দিকে আল-জায়েদির রিয়াদ সফরের কথা ছিল। তবে, ২৯ জুলাই যুক্তরাষ্ট্র-সৌদি হামলায় পাঁচ ইরানিসহ ২০ জন যোদ্ধা নিহত হওয়ার পর সেই সফর বাতিল করা হয়।

ইরাকের প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানায়, আল-জায়েদির সঙ্গে বৈঠক করেছেন সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান। তিনি ‘সৌদি নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সৌদি রাজধানী রিয়াদ সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করে একটি বার্তা’ পৌঁছে দেন।

সৌদি আরব জানিয়েছে, তাদের বাহিনী তেল স্থাপনা লক্ষ্য করে আসা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলার জন্য ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল রিয়াদ। এর পরই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে হামলা চালায়।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের সময় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে শত শতবার মার্কিন স্থাপনায় হামলা চালানোর পর এসব গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য বাগদাদের ওপর ওয়াশিংটনের চাপও বাড়ছিল।

চলতি বছর যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় আসা আল-জায়েদি ওই গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণে বাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, প্রভাবশালী কয়েকটি গোষ্ঠীর কাছ থেকে তিনি তীব্র বিরোধিতার মুখে পড়েছেন।

ইরাক সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ইরাকি কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত ও বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সৌদি হামলার জবাবে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ঠেকাতেই এসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরান-সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল।

তবে শুক্রবার জোটটি জানায়, ‘আজ যে জবাব দেওয়ার কথা ছিল, তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইরানঘনিষ্ঠ রাজনৈতিক নেতা ও বদর সংগঠনের প্রধান হাদি আল-আমেরির আহ্বানের পর তারা এ সিদ্ধান্ত নেয়। অন্যান্য রাজনৈতিক নেতার ‘সম্মানজনক অবস্থানের’ কথাও তারা উল্লেখ করেছে।

ইরানের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা আল-আমেরি ভিডিও বার্তায় ওই সশস্ত্র গোষ্ঠীগুলোকে হামলার জবাব না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ওয়াশিংটন যেসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, ইরাক সরকার তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরস্ত্র হওয়ার সময়সীমা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশই ইরাকের প্রধান মিত্র। তবে দীর্ঘদিনের বৈরিতার কারণে দেশটি কার্যত তাদের পরোক্ষ সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে। ফলে ধারাবাহিকভাবে ইরাকের সরকারগুলো দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে অত্যন্ত কঠিন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

যুক্তরাষ্ট্র-সৌদি হামলার পর রিয়াদ সফরের আমন্ত্রণ পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬