ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনকালে নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা  যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে শশ্বানে মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন

মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনকালে নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন জ্বিন নুরাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে নির্মাণকাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক।

এ সময় অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম বলেন, জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসা ও মসজিদটি স্থানীয় ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হোসাইন আহাম্মদ খান, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার, ঠিকাদার সেলিম সরকার এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার নির্মাণকাজের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে মাদ্রাসা-মসজিদ নির্মাণকাজ পরিদর্শনকালে নির্মাণকাজে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না: অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিম

আপডেট সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬