ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার কমিটির ভুমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে গুড়িয়ে দিলেও প্রশাসন নেইনি রহস্যজনক কারণে ব্যবস্থা।

শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে দেখাযায়, বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারী ভাবে ল্যাট্রিন নির্মাণ করা হয়। ওই ল্যাট্রিন ও জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন তোতা বলেন, আমার আত্বীয় আবুল কালাম আজাদ তার মার্কেট নির্মাণ করতে আসলে আমরা তাকে নর্দমা পরিস্কার ও ভরাট করতে বলি। তিনি ল্যাট্রিন ভেঙ্গে নতুন ল্যাট্রিন করে দিবেন। বাজার কমিটির অনুমতি নিয়েই ভেঙ্গেছে।

বানিবহ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন, বাজারের ল্যাট্রিন ভেঙ্গে ফেলার বিষয়টি আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাট্রিন ভাঙ্গার বিষয়ে বনিক সমিতি জড়িত নয়। বিষয়টি আমি কিছু জানি না। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। ইউএনও সরেজমিন পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আজিজুল ইসলাম বলেন, ল্যাট্রিন ভেঙ্গে নতুন করে আবার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভেঙ্গেছে বলে শুনেছি। তবে অনুমতি নিয়ে করেছে কিনা জানি না।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০৩:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬