ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের সদস্যরা। এ সময় চুরি যাওয়া একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের বি/০৩ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বি/০৩ ব্লকের মো. ইসমাইল (১৯), এ/০৪ ব্লকের মো. এনাম (২৯) ও এ/০৫ ব্লকের মো. ফয়সাল (২৪)।

এপিবিএন সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ক্যাম্পের এ/০৫ ব্লকের বাসিন্দা মো. আয়ুবের বসতঘর থেকে দেশ শক্তি ব্র্যান্ডের ১২ ভোল্টের একটি সোলার ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সকালে এপিবিএন ক্যাম্পে অভিযোগ করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জানা যায়, চুরি যাওয়া ব্যাটারিটি মো. ফয়সালের বসতঘরে রয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজন বি/০৩ ব্লকের মো. ইসমাইলের বসতঘরের সামনে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং ফয়সালের বসতঘর থেকে চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় ২২ অক্টোবর মামলা নম্বর ৮২ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার

আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬