ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নড়াইলে স্কুলছাত্রীর আত্মহত্যা, মোবাইল ফোনের জন্য মায়ের ওপর অভিমান রাশেদ খাঁন: জামায়াতে গাজী নজরুল ও আমির হামজারা অভিশাপ রূপে নাজিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন বান্দরবানে যুবদল নেতার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই বরগুনার বিষখালি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তবে এ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকৃত বিদেশি সহায়তা ছাড় কমেছে প্রায় ৪২ শতাংশ। অন্যদিকে, বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের ১২৭ কোটি ৯০ লাখ ডলার থেকে ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশি ঋণের আসল হিসেবে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ বাবদ ব্যয় হয়েছিল ৮১ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ডলার। একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার থেকে বেড়ে ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারের বিদেশি সহায়তা ছাড় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ছাড় হওয়া বিদেশি সহায়তার মধ্যে ঋণ ছিল ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার এবং অনুদান ছিল ১২ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার।

এদিকে, বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে। ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পাওয়া নতুন প্রতিশ্রুতির মধ্যে ঋণ ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার এবং অনুদান ছিল ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলকাতা: ‘প্রাচ্যের লন্ডন’ হিসেবে পরিচিত ভারতের ঐতিহাসিক শহর

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬