ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে লুন্ঠিত নগদ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানানো হয়, ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালারমুখ রাস্তার মাথায় ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করছে।

খবর পেয়ে ঈদগাঁও থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাশের পাহাড়ের গহিনে পালিয়ে যায়।

এরপর পুলিশ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং ঘটনাস্থলের আশপাশের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের ধারাবাহিকতায় ২১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও থানাধীন মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হানকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রায়হানের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত নগদ অর্থ এবং ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম-ঠিকানা প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ করা নাম-ঠিকানা যাচাই-বাছাই করে ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

আপডেট সময় : ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬