ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

নববর্ষে মেয়েকে কত টাকার জামা পরালেন আলিয়া, দাম জানলে চমকাবেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের কন্যা রাহার বয়স সবে দুই পেরিয়েছে। তাতে কী— কাপুর এখনই পুরোদস্তুর তারকা। তাকে এক ঝলক দেখার জন্য ছুটে বেড়ান মুম্বাইয়ের ফটোসাংবাদিকরা। রাহা হাসলে, কাঁদলে, আর বাবা-মায়ের কোলে বসে ছবি তুললেও বড় খবর। ভাইরাল হয় সেই ছবি। নীল চোখ আর বাদামি চুলের ফুটফুটে রাহার ‘ফ্যানপেজ’-এ চোখ পেতে থাকে ৩১ হাজার ভক্ত-অনুরাগীরা।

তাই স্বাভাবিকভাবেই নববর্ষের রাতে বাবা-মায়ের সঙ্গে রাহা কী করল, তা নিয়ে কৌতূহল ছিলেন ভক্তরা। দেখা গেল বাবা-মা, ঠাকুমা-দিদা-পিসির সঙ্গে জমিয়ে ‘পার্টি’ করেছে দুই বছরের রাহাও। তবে পার্টিতে রাহার পোশাকের দাম চমকে দিয়েছে বহু বলিউড তারকাকেও। কারণ বর্ষবরণের পার্টিতে ছোট্ট রাহাকে যে জামাটি পরিয়েছিলেন আলিয়া, তার দাম কত জানেন কি?

রাহার জামাটি ইতালির পোশাকের ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার পপি ফ্লাওয়ার সংগ্রহের ছোটদের পোশাক। সাদা সুতির ফ্রকের ওপর উজ্জ্বল লাল রঙের পপি ফুলের ছাপ। ফ্রিল দেওয়া ছোট্ট হাতা দুটি ছাড়া জামার নকশা বলতে ওপরের অংশ বা বডিসে হানিকম্ব করা সাদা কাপড়ের ওপর কালো সুতায় আঁকা ব্র্যান্ডের লোগো। ডলচে অ্যান্ড গাবানার ওয়েবসাইটেই দেখা যাচ্ছে, পোশাকটির আমেরিকান ডলার ৫৫৫, যা (১২০ টাকা ডলার হিসাবে) বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজার ৬০০ টাকা।

মেয়ের পোশাকেরই দাম যদি ৬৬ হাজার ৬০০ হয়, তবে মা বলিউডের নায়িকা আলিয়ার পোশাকের দাম কত হতে পারে, ভেবে যারা অঙ্ক কষছেন, তারা হতাশ হবেন। কারণ মেয়েকে দামি পোশাক পরালেও বর্ষবরণের পার্টির জন্য আলিয়া নিজে বেছে নিয়েছিলেন একটি কালো রঙের লিনেনের পোশাক, যা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। উৎসব উপলক্ষ্যে বহু মধ্যবিত্ত ৬-৭ হাজার টাকার শাড়ি কেনেন। আলিয়া যে পোশাকটি পরেছিলেন, তার দাম ৬ হাজার ৫৯০ টাকা।

বেলুন স্লিভস আর একটু বেশি ঝুলের গলাই পোশাকটির বৈশিষ্ট্য। আলিয়া ওই পোশাক কিনেছেন ‘সামার সামহোয়্যার’ নামে একটি ব্র্যন্ড থেকে। রণবীরও আলিয়ার মতোই কালো পোশাক পরেছিলেন। লিনেনের কালো ট্রাউজারের সঙ্গে কালো শার্ট না গুঁজে পরেছিলেন রণবীর।

ঘরোয়া পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীতু কাপুর। তাতে রণবীর-আলিয়া-রাহাকে ছাড়াও দেখা গেছে রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর, জামাইবাবু, তাদের কন্যা এবং আলিয়ার মা সোনি রাজদানকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

নববর্ষে মেয়েকে কত টাকার জামা পরালেন আলিয়া, দাম জানলে চমকাবেন

আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫