ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

এই দেশে আর মুজিববাদ ফিরে আসবে না-  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে  কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে সোমবার বিকেলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঞ্চে উপস্থিত ছিলেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়   আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসিবুল ইসলাম হাসিব, আরিফ সোহেল, আশরেফা সহ আরো নেতৃত্বস্থানীয়।ফ্যাসিবাদী ব্যবস্থার চির বিদায়, নতুন রাজনৈতিক দর্শন বিনির্মাণ এবং ‘প্রোক্লামেশন অফ জুলাই রেগুলেশন এর জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য দেন সোহেল রানা। জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো: আরাফাত প্রমুখ।বক্তাগণ বলেন, জুলাই আন্দোলনের সময় ফরিদপুরে বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী গোষ্ঠীর পালিত  সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে। এই সকল সশস্ত্র হামলার সাথে জড়িত অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো অনেকে আমাদের হুমকি দিয়ে বেড়াচ্ছে। আন্দোলনে আহত অনেকে পারিবারিক কারণে থানায় মামলা করতে পারেনি। প্রশাসনের কাছে অনুরোধ, আন্দোলনের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। আরও বলেন, এই দেশে আর মুজিববাদ ফিরে আসবে ন।ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেয়। ফরিদপুরে ৮ জন শহীদ পরিবারের সাথে দেখা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এই দেশে আর মুজিববাদ ফিরে আসবে না-  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে  কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আপডেট সময় : ১১:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫