ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক রামগড়ে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ের লাল মাটি যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক দুমকি উপজেলায়, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা ঘিরে অর্থ আদায়ের অভিযোগ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান,মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জন গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ সঞ্চয় হিসাব অবরুদ্ধের আদেশ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফতুল্লায় রাতের আঁধারে র‍্যাবের হানা, ১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা, ০২ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।
‎রবিবার ( ৬ জুলাই ২০২৫ ) রাত সাড়ে আটটার দিকে, ফতুল্লা থানার লেচুবাগ বোয়ালীখাল বাঁধন কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে ফেরদৌস নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
‎‎গ্রেফতার হওয়া আসামি মোঃ ফেরদৌস (২৯), পিতা-মোঃ লেবু মিয়া, মাতা-ফিরোজা বেগম, সাং-মাসদাইর (ঘোষেরবাগ), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফেরদৌস মাদক বহনের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।
‎এছাড়াও তার বিরুদ্ধে চুরি, মারামারি ও মাদক সংক্রান্ত প্রায় ১৩টি মামলা রয়েছে। ফতুল্লা থানার ২৪(১১)২১ নম্বর মামলায় সে বিজ্ঞ আদালত কর্তৃক তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
‎র‍্যাব আরও জানায়, ফেরদৌসের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
‎র‍্যাব-১১ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যুব সমাজকে রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ফতুল্লায় রাতের আঁধারে র‍্যাবের হানা, ১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫