ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

বন্দরে অভিযান: ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলহর এলাকার বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. আব্দুস সামাদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার নোহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। বর্তমানে তিনি নবীগঞ্জ রসুলবাগ এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা ও ফেন্সিডিল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার (২৬ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

বন্দরে অভিযান: ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫