ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’ ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক: রুহুল কবির রিজভী ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মনজুর হ*ত্যাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মনজুর হত্যাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মঙ্গলবার ২৬ আগষ্ট দুপুরে স্থানীয় আকন্দের মোড়ে এলাকাবাসীর আয়োজনে এক মানব বন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।মানব বন্ধনে বক্তব্য রাখেন নিহত মঞ্জুর বড় ভাই মশিউর রহমান, নিহতের স্ত্রী তাসনিমা, এতিম মেয়ে তমা সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবী জানিয়ে বলেন,সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মনজুর রহমান মনজুর সাথে একই এলাকার মোতাহার আলী, তাহের গং এর সহিত বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এরই জেরে সাবেক সেনা সদস্য আবু তাহের ও মনজু বোনারপাড়া সেনা ক্যাম্পে অভিযোগ দাখিল করে।
গত ২৫ আগস্ট বিকেলে অভিযোগের বিষয়ে কথা আছে বলে মঞ্জুকে ডেকে নেয় বোনারপাড়া ক্যাম্পের কতিপয় সেনা সদস্য।

বালুর পয়েন্টে আগে থেকেই উপস্থিত থাকা তাহের, মোতাহার গং এর সামনে মনজু উপস্থিত হলে কথা-কাটাকাটির এক পর্যায়ে সেনা সদস্যের উপস্থিতিতে তাকে বেদম মারপিট করে। পরে মনজু গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

মৃত মনজুকে পরবর্তী তে ২৬ আগষ্ট থানায় নিলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। লাশ পোস্টমর্টেমের পর মঞ্জুর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে, তবে প্রশাসন সর্তক অবস্থায় দেখা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’

বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মনজুর হ*ত্যাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫