ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’ ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক: রুহুল কবির রিজভী ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবি’র চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক পাচারকারীকে আটক ও একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে দমদমিয়া চেকপোস্টে দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবি সদস্যরা এ অভিযান চালান। এসময় কুতুপালং থেকে টেকনাফগামী রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। বিজিবি’র প্রশিক্ষিত কুকুর ‘মেঘলা’ সিএনজির এক যাত্রীর বহনকৃত বস্তায় সংকেত দিলে তল্লাশিতে রাজমিস্ত্রীর সরঞ্জামের নিচে লুকানো ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটকরা হলো— মোহাম্মদ রফিক (২৯), জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া এবং আবুল কাশেম (২৬), আলীকদম, বান্দরবান। এসময় সিএনজি চালক পালানোর চেষ্টা করলে তাকেও আটক করে বিজিবি।

জব্দ ইয়াবা, সিএনজি ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫