ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের যৌথ দল জানতে পারে দমদমিয়া গ্রামের লোহার পোল্টন সংলগ্ন সড়কে সীমান্ত দিয়ে পাচারকৃত ইয়াবার চালান গ্রহণের জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় হাতেনাতে ৪০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ছলিম (৩০)। তিনি মিয়ানমারের বুশিডং এলাকার জাহিদ হোসেনের ছেলে।

অভিযানে উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-বিজিবি।

মাদকবিরোধী এ অভিযানকে সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান দমনে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’র অংশ হিসেবে উল্লেখ করেছে দুই বাহিনী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল

টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫