ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

সিদ্ধিরগঞ্জে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

‎তিনি জানান, এই সময়ে নিয়মিত মামলায় ৫০৭ জন আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৫৬৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু মাদকবিরোধী অভিযানে ১২৩টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে বহু আসামি গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া খুন, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, বৈষম্যবিরোধী হত্যা মামলা, দ্রুত বিচার মামলা, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে। এর মধ্যে ২৮৯টি মামলার চার্জশিট (সিএস) এবং ২৭টি মামলার ফাইনাল রিপোর্ট (এফআরটি) আদালতে দাখিল হয়েছে।

‎স্থানীয়রা জানায়, নিয়মিত পুলিশের টহল জোরদার হওয়ায় এলাকায় অপরাধীদের আনাগোনা অনেকটাই কমেছে। ওসি শাহিনুর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই তার নেতৃত্বে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে, ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর ও কার্যকর হবে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম আলোকিত কাগজ-কে জানান: আমাদের থানা পুলিশ সবসময় জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রস্তুত। অপরাধী যত বড় প্রভাবশালীই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম

আপডেট সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫