ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা। প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

পাঁচদিনে ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। তৃতীয় কার্যদিবসে ২১ কোটি ১২ লাখ এবং চতুর্থ কার্যদিবসে ২০ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া, শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গত সপ্তাহে খান ব্রাদার্সের ২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩০ পয়সা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্লক লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহ শেষে ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ৭০ টাকা ৫০ পয়সা। এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারদর গত বৃহস্পতিবার শেষে ৬৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

এছাড়া গত সপ্তাহে ফাইন ফুডস লিমিটেডের ১২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এই শেয়ারটির দর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩০১ টাকা ৩০ পয়সা। আর পঞ্চম অবস্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্যাংকটির শেয়ারদর গত বৃহস্পতিবার ২৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ১৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৪৫ লাখ টাকা, সান লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫৮ লাখ টাকা, ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৪৬ লাখ টাকা এবং রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

পাঁচদিনে ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন

আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫