ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ২২ সেপ্টেম্বর ভোর সাড়ে চারটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে মোঃ রনিকে আটক করা হয়। তার জিন্সের পকেট থেকে ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। হেরোইনের ওজন ০.৫ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ রনি সিদ্ধিরগঞ্জের ধুনহাজী রোড, শাহী মসজিদের উত্তর পাশে বসবাস করেন। তার পিতার নাম মোহাম্মদ ওসমান গনি।

অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান। এএসআই মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল মোঃ মোকলেছুর রহমান ও কনস্টেবল মোঃ নাজিম উদ্দিন সহযোগিতা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ রনি স্বীকার করেছেন যে, তিনি হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিলেন। পুলিশ ডিজিটাল যন্ত্র দিয়ে মাদকদ্রব্যের ওজন নিশ্চিত করেছে। মোঃ রনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১), টেবিল আলাম ৮(খ) ধারার অপরাধ করেছেন। পরে তাকে থানায় নিয়ে যেয়ে মামলা রুজু করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম বলেন, “আমাদের পুলিশ বাহিনী কঠোর পরিশ্রম করেছে। ধৃত আসামী ও তার মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। আশা করি, এই ধরনের অভিযান এলাকায় মাদক ব্যবসা কমাতে সাহায্য করবে এবং সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে।”

গ্রেফতারকৃত মোঃ রনিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫