ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও:  ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে (২৭ সেপ্টেম্বর) দরগারছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. ইসমাইল (৩২) নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ায় একটি বসতঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার চালান এনে রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইসমাইল জানিয়েছে, সাবরাং এলাকার এক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ইয়াসিন নামে এক ব্যক্তির মাধ্যমে এসব ইয়াবা আনা হয়েছিল।

আটক ইসমাইলের বাড়ি টেকনাফের দরগারছড়া এলাকায়। এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামের দুইজন পালাতক রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও:  ডিসি রায়হান কবির

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫