ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: জুলাই সনদকে ঘিরে আইনি বিতর্ক, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি, গুপ্ত হামলা, অস্থিতিশীলতা সৃষ্টি ও নানা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র-জনতার বিপুল অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মিছিলে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলবে।

মিছিলে উপস্থিত ছিলেন-সাবেক ২৬ বছরের টানা জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার,বর্তমান জেলা আমির অধ্যাপক রেজাউল করিম,জেলা সেক্রেটারি আল মাসুদ খান প্রমুখ।
এছাড়াও জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫