ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াপাড়া জনকল্যাণ সমিতি কতৃক ঈদ উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত বাগআঁচড়া শেষ মুহূর্তে সাতমাইল পশুহাটে জমজমাট বেচাকেনা সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

তারেক রহমানের নির্দেশে প্রত্যেক বিভাগে গড়ে তোলা হবে বিকেএসপি- ভোলায় আমিনুল হক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং গোল রক্ষক দেশবরেণ্য খেলোয়াড় মো. আমিনুল হক বলেন, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় মাদক ও অপরাধমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে ঝিমিয়ে পড়া ক্রিড়াঙ্গনকে পুনর্জীবিত করার জন্য দেশের বিভিন্ন ইভেন্টে নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বেড় করছি আমরা। বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রত্যেক বিভাগে বিকেএসপি মতো ক্রিড়া প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাশাপাশি নতুনদের খেলার প্রতি আগ্রহী করে তুলতে দরিদ্র প্রতিভাবান খেলোয়াড়দের সকল খরচের দায়িত্ব নিচ্ছেন দেশ নায়েক তারেক রহমান।

ঝিমিয়ে পড়া ফুটবল খেলাকে চাঙ্গা করে তুলতে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলার নবনির্মিত আধুনিক গজনবী স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির সদস্য মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার আহ্বায়ক মো. জাহিদ ইকবাল আলমাস, ভোলা জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ভোলা জেলা ক্রিড়া সংস্থার সদস্য মো. নজরুল ইসলাম গোঁফরান।

উক্ত খেলাটির আয়োজন করেন, ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার মো. আল-আমীন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠিত খেলায় দু’টি দল প্রতিযোগিতা করে। ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাব। ঢাকা সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা হলো বাংলাদেশ ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আলফাজ উদ্দিন, মাঠ কাঁপানো খেলোয়াড় কাঞ্চন, ডন, জাহিদ পারভেজ সহ আরো অনেকে। ভোলা সোনালী অতীত ক্লাবের অধিনায়ক ঈমান আলীর নেতৃত্বে খেলায় অংশ নেয়, রবিন চৌধুরী, মোস্তফা কামাল, রনি, ভাই গোপাল, ঝন্টু, মিলন, ও মহিউদ্দিন সহ অন্যান্যরা।

কানায় কানায় পরিপূর্ণ মাঠে টানটান উত্তেজনায় এ খেলাটি উপভোগ করেন দর্শকেরা। ৪-২ গোলে শেষ হয় খেলাটি। প্রথমার্ধের খেলায় ঢাকা মিরপুর সোনালী অতীত একে একে ৪ টি গোল দিয়ে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখেন তারা। তবে প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয় ভোলা সোনালী অতীত ক্লাব। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় আরো ১টি গোল পরিশোধ করেন ভোলা সোনালী অতীত ক্লাব। এরপর অপর দু’টি গোল পরিশোধ করতে মাঠ চষে প্রানপন চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। পরে ৪-২ গোলে বিজয়ী হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

তারেক রহমানের নির্দেশে প্রত্যেক বিভাগে গড়ে তোলা হবে বিকেএসপি- ভোলায় আমিনুল হক

আপডেট সময় : ১১:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫