ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কমিটি গঠন, আহ্বায়ক জোসেপ আলী চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলামের যোগদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে : শিক্ষামন্ত্রী এপ্রিলের সেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ রানা জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০ মুবিনুল হক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকামুখী বৈশ্বিক ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত‌‌ ‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধে এরইমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার থেকেই ইসরাইলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে। ইসরাইলের সামরিক বাহিনী কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছে, এসব নৌযান অবরোধের আওতায় থাকা জলসীমায় প্রবেশ করতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এরইমধ্যে অন্তত ৩৯টি জাহাজ ও নৌযান আটক করেছে ইসরাইল। এর মধ্যে গ্রেটা থুনবার্গের জাহাজও আছে।

এদিকে, ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৪৫টি নৌযানের মধ্যে ৩০টিরও বেশি আটক হয়েছে বা আটক করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস-সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। এক্স পোস্টে থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক বলেন, যেসব জাহাজ এখনও আটক হয়নি, সেসব জাহাজ যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘‘তারা দৃঢ়সংকল্পবদ্ধ, ব্যাপক অনুপ্রাণিত এবং ভোরেই অবরোধ ভাঙার জন্য সবকিছু করছে।’’

এক বিবৃতিতে আয়োজকরা নৌযান আটকের ঘটনাকে ‘‘অবৈধ’’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনী নৌযান আটক করেছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নৌযান আটকের পর অন্যান্য কয়েকটি জাহাজের লাইভ সম্প্রচার বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক কর্মীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ২২ বছর বয়সী থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে ইসরায়েল বলেছে, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ এবং সুস্থ আছেন।

সূত্র: এএফপি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

আপডেট সময় : ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫