ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যশোরে নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির

টেকনাফে ইকোট্যুরিজম কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফের লম্বরী সৈকতসংলগ্ন ইকোট্যুরিজম কমপ্লেক্সে দুবৃর্ত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১০ ও ১১ অক্টোবর দুই দফায় এই হামলায় কমপ্লেক্সের আসবাবপত্র, সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলাকারীরা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং চাঁদা দাবি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা কমপ্লেক্সে অবস্থানরত মালিকের শিশু কন্যাকে অপহরণেরও চেষ্টা চালায়। তবে ঘটনাস্থলে থাকা অক্ষত সিসি ক্যামেরায় পুরো হামলার দৃশ্য ধারণ হয়েছে।

এ ঘটনায় কক্সবাজারের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে সন্ত্রাসী আব্দুল আজিজকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তাধীন রয়েছে।

ইকোট্যুরিজম ফেডারেশনের কর্মকর্তারা জানান, গত সেপ্টেম্বর থেকে লম্বরী সৈকতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম কর্মশালা চলমান রয়েছে। এই ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তাঁরা বলেন, সম্ভাবনাময় লম্বরী সৈকতের পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে বলেও জানান তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক

টেকনাফে ইকোট্যুরিজম কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫