ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

এশিয়ান যুব গেমসের কাবাডিতে বাংলাদেশের আরেকটি ব্রোঞ্জ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মতো এশিয়ান যুব গেমসে পদক পাওয়ার আনন্দ আরও বাড়িয়ে নিল বাংলাদেশ। মেয়েদের পর এবার কাবাডি ইভেন্টে ছেলেরাও পেয়েছে ব্রোঞ্জ পদক। এবার তৃতীয় আসরে দুটি ব্রোঞ্জ পদক বাংলাদেশের। দু’টিই এলো কাবাডি থেকে।

গতকাল পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের বালক বিভাগেও ব্রোঞ্জ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আজ (বৃহস্পতিবার) স্বাগতিক বাহরাইনকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের। ঈসা স্পোর্টস সিটিতে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েই দেশে ফিরতে হবে কাবাডি দলকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল

এশিয়ান যুব গেমসের কাবাডিতে বাংলাদেশের আরেকটি ব্রোঞ্জ

আপডেট সময় : ০৩:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫