ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা নিয়ে ভারত স্পষ্ট করল অবস্থান এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন জমা গোপালগঞ্জের এসপি হাবীবুল্লাহকে ফের বদলি, নতুন কর্মস্থল খাগড়াছড়ি রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত মালয়েশিয়ার পাসপোর্টের শক্তি, কিন্তু উত্তর আমেরিকায় প্রবেশে জটিলতা সুদানে ড্রোন হামলায় নিহত ১৯, আহত ২০ ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম সিলেটে মা-মেয়ের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. জাহিদুল ইসলাম (২৩), পিতা: জাহাঙ্গীর আলম, ঠিকানা: উত্তরপাড়া, কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
২. রিয়াদ মিয়া (২৩), পিতা: নাহিদ, ঠিকানা: উত্তরপাড়া, কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

ভুক্তভোগী জাহিদ হাসান (২৮) জানান, তিনি বাসস্ট্যান্ডে গজারিয়াগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন দুই ছিনতাইকারী তার গলায় ছুরি ধরেন এবং পকেট থেকে নগদ ১,০০০ টাকা ছিনিয়ে নেন।

ঘটনাস্থলে নিয়মিত টহলরত হাইওয়ে পুলিশ দ্রুত সাড়া দিয়ে ধাওয়া করে সন্দেহভাজনদের আটক করে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভুক্তভোগীসহ গ্রেফতারকৃতদের সোনারগাঁয়ের কাঁচপুর থানায় হস্তান্তর করা হয়। জাহিদ হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা নং ৩৯, তারিখ ২৮-১০-২৫, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯২/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম রুট। এখানে ডাকাতি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আরো জানান, মহাসড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা নিয়ে ভারত স্পষ্ট করল অবস্থান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫