ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা মদসহ দুইজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে দৃঢ় অবস্থান ধরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে দিনভর বিশেষ তল্লাশি অভিযানে মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে ক্যাম্পের বাইরে অবাধে চলাচলের দায়ে ১০৭ জন এফডিএমএন সদস্যকে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিজিবির কঠোর নজরদারিতে বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার এবং মাদকবিরোধী অভিযান আরও গতিশীল করা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে দুপুর ১টা ৩০ মিনিটে টেকনাফগামী “পালকি পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় যাত্রীর অস্বাভাবিক আচরণ সন্দেহজনক মনে হলে বিস্তারিত তল্লাশিতে তার সিটের নিচে লুকানো অবস্থায় ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শামসু আলম (৪৪), পিতা মৃত দুদু মিয়া, গ্রাম নাইটংপাড়া, টেকনাফ সদর, কক্সবাজার।

দিনের দ্বিতীয় অভিযানে বিকেল ৬টার দিকে লেদা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির সময় বিজিবির কে-নাইন ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও যানবাহনে মাদক থাকার ইঙ্গিত দেয়। এরপর বিস্তারিত তল্লাশিতে যাত্রীর পরিধেয় পোশাকের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ওই পাচারকারীর নাম মো. ওলি (৩৬), পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম জালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার।

একই দিন চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ হিসেবে ১০৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে ক্যাম্পের বাইরে অবাধ চলাচলের দায়ে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২৮ জন ও শিশু ১৮ জন। পরিচয় যাচাই শেষে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মাঝিদের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, ধৃত দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,“সীমান্ত সুরক্ষা, মানব ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। কে-নাইন ডগ মেঘলা আমাদের অভিযানে নতুন গতি ও দক্ষতা যোগ করেছে। আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি— টেকনাফের জনগণকে নিরাপদ রাখতে বিজিবির অভিযান চলমান থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা মদসহ দুইজন আটক

আপডেট সময় : ০১:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫