ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

ফতুল্লার ধর্মগঞ্জে সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল ০৪টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান “জাগরণী ক্রীড়া চক্র” এর আয়োজনে “সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব মোঃ হাসিনুজ্জামান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী ক্রীড়া চক্র-এর সভাপতি জনাব এস.এম. শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ শওকত আলী খান জুময়া। এছাড়াও বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকগণ, পঞ্চায়েত কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তারেক আল মেহেদী বলেন, পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার সকল মাদক কারবারিকে আইনের আওতায় আনা হবে।”

‎তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নতুনভাবে গঠিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

ফতুল্লার ধর্মগঞ্জে সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫