ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সুনাসমগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজারের অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা এবং অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসা উপলক্ষে সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজারে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনদের নিয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে বাশঁতলা বিওপির পাশে হক নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ,থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল হক,হকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমদ ও সহকারী শিক্ষক এনামুলহকসহ আরো অনেকেই।

সভাপতির বক্তব্যে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেছেন,সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় তিনটি বিওপি(বাগানবাড়ি,পেকপাড়া ও বাশঁতলা) রয়েছে। এখানে তিনটি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি”র সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশেষ করে এইসব এলাকা দিয়ে প্রায়ই চোরাকারবারীরা গভীর রাতে ভারতীয় অবৈধ গরুর চালান এবং শুস্ক মৌসুমে সুপারী পাচারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ে কখনো কখনো সীমান্তে প্রানঘাতী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে থাকে। তিনি আরো বলেন এই উপজেলার বাগানবাড়ি বিওপির এলাকায় বোগলাবাজারে একটি পশুর হাট রয়েছে আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে মাত্র ১.৫কিলোঃ দূরে অবস্থিত। সীমান্তঘেষা উঁচু নীচু,টিলা,খাল বিল ও র্দূগম ভৌগোলিক অবস্থানের কারণে এই এলাকাটি চোরাকারবারীদের জন্য আর্কষনীয় এবং নিরাপদ হয়ে উঠেছে। ফলে সুযোগ সন্ধানী চোরাকারবারীরা এইসব প্রাকৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে গরুর চালান বাংলাদেশে এনে কোনভাবে বোগলাবাজারের পশুরহাটে প্রবেশ করলেই প্রশাসনিক জটিলতার কারণে তা বৈধতা পেয়ে যায়। ফলে এসব অবৈধ ভারতীয় গরু হওয়ার পর ও বিজিবি কর্তৃক অনেক সময় আটক করা সম্ভব হয়ে উঠে না। তাই শিক্ষক মন্ডলীর যারা শিক্ষক রয়েছেন তাদের বাচ্ছাদের ক্লাসে বই পড়ার পাশাপাশি সীমান্তে অবৈধ গরু চোরাচালানের বিষয়,অনুপ্রবেশ সম্পর্কে ধারনা দেয়ার আহবান জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সুনাসমগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজারের অবৈধ গরু ও সুপারী চোরাকারবারীদের বিকল্প কর্মস্থানে ফিরে আসতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫