ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর বোমা নিক্ষেপ, আহত দুই কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর বক্তব্য: সাইবার সুরক্ষা আইন নিয়ে আলোচনা যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘এল নিনো’র প্রভাবে বৈশ্বিক আবহাওয়া ও প্রকৃতিতে পরিবর্তন পোশাক শ্রমিক: মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ : তথ্য উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে রেলপথ অবরোধ সিলেটে হাম-নিউমোনিয়ায় আরও তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫০ শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া বিনোদন অঙ্গনে

টেকনাফে চোলাই মদসহ  বিজিবির চেকপোস্ট আটক – ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কে–৯ সদস্য ‘মেঘলা’-এর তৎপরতায় ইজি বাইকে করে পাচার হওয়া দেশীয় চোলাই মদের একটি বড় চালান জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামালে ‘মেঘলা’ তল্লাশির সময় সন্দেহজনক সংকেত দেয়। পরে ইজি বাইকের সিটের নিচে গোপন কুঠুরিতে ১৪টি পানির বোতলে ভরা ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. আব্দুর রহিম (৩০) কে আটক করা হয়েছে। তাঁর বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডিল এলাকায়। উদ্ধার করা মদ, ইজি বাইক ও একটি বাটন ফোনসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “চোরাচালানকারীরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। বিজিবিও প্রযুক্তি ও বিশেষায়িত দলের সমন্বয়ে সীমান্ত সুরক্ষায় সর্বদা প্রস্তুত।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর বোমা নিক্ষেপ, আহত দুই

টেকনাফে চোলাই মদসহ  বিজিবির চেকপোস্ট আটক – ১

আপডেট সময় : ০৯:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫