ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। তিনি বলেন, সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।

রোববার (৩০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি একথা জানিয়েছেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি– উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি যে, দ্রুতই তিনি সেরে উঠবেন, উনি আরোগ্য লাভ করবেন, উনি সুস্থ হয়ে উঠবেন…এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।

তিনি আরও বলেন, মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।

২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

“গত তিনদিন– ২৭, ২৮ ও আজ ২৯ তারিখ; আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন।”

রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন।

বিএনপির এই নেতা বলেন.‘ তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে…. এই নিয়ে আমি বলব যে, উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটতে হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালে সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিন প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

আপডেট সময় : ১১:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫