ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২৬:যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল? যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান ! আমরা ঘটনাস্থলে ছিলাম না”—লামার দাঙ্গা মামলায় ভুক্তভোগীদের আর্তনাদ সাতকানিয়া পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত

কানজারপাড়া বাজারে ধানের শীষের পক্ষে পথসভা

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সমর্থনে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজারপাড়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আড়াইটায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি কক্সবাজার-৪ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, এই আসন বরাবরই আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আসন্ন নির্বাচনে জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পথসভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে ধানের শীষ। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভাকে ঘিরে কানজারপাড়া বাজার এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

কানজারপাড়া বাজারে ধানের শীষের পক্ষে পথসভা

আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬