ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা উপজেলায় ৫ ক্লিনিককে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩ সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টীকা ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা প্রধানমন্ত্রী যশোর আগমন: ইটের সলিংয়ের উপরে পীচ দিয়ে ‘রেডিমেড পাকারাস্তা যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদারl টেকনাফের ৭ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক একাধিক অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল

পটিয়ায় দিনব্যাপী গণসংযোগে  এনাম: শিক্ষা,ক্রীড়া,কর্মসংস্থান  ও সুশাসনের অঙ্গীকার

চট্রগ্রাম-১২ (পটিয়া) আসনের বিনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম পটিয়ার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার তিনি রশিদাবাদ, পশ্চিম রশিদাবাদ, কুরাংগিরী, জোয়ারা খানখানাবাদ, শোভনদণ্ডী, আশাতা, কালিয়াইশ ও হিলচিয়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।গণসংযোগকালে পথসভায় বলেন,পটিয়াকে আর অবহেলিত জনপদ হিসেবে থাকতে দেওয়া হবে না,শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য ও যোগাযোগ সব খাতে সমান উন্নয়ন নিশ্চিত করাই আমার হবে লক্ষ্য। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এ লক্ষ্যে ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী মেধাবী খেলোয়াড়দের বৃত্তি প্রদান এবং প্রতিটি জেলায় আধুনিক সুবিধাসম্পন্ন ইনডোর স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।এনামুল হক এনাম আরও বলেন, যুবসমাজকে কর্মহীন রেখে কখনো উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা দেশের সম্পদে পরিণত হয়, বোঝা নয়। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পটিয়ায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাত প্রসঙ্গে এনাম বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।তিনি আরও যোগ করেন,আমি মানুষকে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা আমার দ্বারা সম্ভব নয়। আমি কথা কম, কাজ বেশি করতে চাই, নির্বাচিত হলে পটিয়াকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলবো। এসময় উপস্থিত ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার; দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির; উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সাগর, রিসাদ ও সালাদ; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহম্মদ; উপজেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন (মেম্বার); উপজেলা বিএনপির নেতা মাহবুবুর রহমান; মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদ মুজিবুর রহমান; উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, এরশাদ, শেখ ও হামিদ। গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এলাকাবাসী দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন এবং এনামুল হক এনামের উন্নয়ন ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা উপজেলায় ৫ ক্লিনিককে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

পটিয়ায় দিনব্যাপী গণসংযোগে  এনাম: শিক্ষা,ক্রীড়া,কর্মসংস্থান  ও সুশাসনের অঙ্গীকার

আপডেট সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬