ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী যশোরের শার্শা উপজেলায় ৫ ক্লিনিককে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩ সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টীকা ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা প্রধানমন্ত্রী যশোর আগমন: ইটের সলিংয়ের উপরে পীচ দিয়ে ‘রেডিমেড পাকারাস্তা যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের  আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদারl টেকনাফের ৭ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক একাধিক

টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: টেকনাফ মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি, নিয়মিত মামলার আসামি, মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং পূর্ববর্তী মামলার আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে একটি মানব পাচার চক্রের ৩ জন সদস্যকেও আটক করা হয়েছে।

পুলিশ সুপার কক্সবাজার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন থানার একাধিক কর্মকর্তা, যার মধ্যে ছিলেন এসআই (নিঃ) আব্দুস ছালাম-২, এসআই (নিঃ) সনজীব কান্তি নাথ, এসআই (নিঃ) মো. বেলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ০৯টি জিআর পরোয়ানার ০৮ জন পলাতক আসামি, ০১টি সিআর পরোয়ানার ০১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ০৫ জন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ০৪ জন, নিয়মিত মামলার ০৩ জন এবং পূর্ববর্তী মামলার ০৬ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, একই দিনে টেকনাফ সদর ও সাবরাং এলাকায় পৃথক অভিযানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. ইসমাইল (১৯), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারুক (৩৫)। তাদের বিরুদ্ধে মামলা নং-২৯/২৬৮, তারিখ ১১/০৪/২০২৬, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় মামলা চলমান রয়েছে।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ ৫ জন গ্রেপ্তার

টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩

আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬