ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২২ আসামি গ্রেপ্তার যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ ২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২৬:যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল? যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক। পুলিশ জানায়, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা। এসআই (নিঃ) মো. মোরশেদ আলমের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জুবায়ের (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।গ্রেপ্তাররা হলেন—নুরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ (২৫), ছিদ্দিক আহমদ (৫৪) ও হামিদ উল্লাহ (১৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। অপহৃত কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২২ আসামি গ্রেপ্তার

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬