ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২৬:যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের আন্দামান সাগর ট্র্যাজেডি: বুকফাটা আর্তনাদ, কোথায় মানবপাচারকারী শাকের মাঝি ও সাইফুল? যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান ! আমরা ঘটনাস্থলে ছিলাম না”—লামার দাঙ্গা মামলায় ভুক্তভোগীদের আর্তনাদ সাতকানিয়া পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন সিদ্ধিরগঞ্জে হযরত বড় পীর আঃ কাদির জিলানী (রঃ) এর স্মরণে ৭৮তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া গফুর আলম (৩১) টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। তিনি একটি মাদক মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

র‍্যাব-১৫ জানায়, শনিবার রাত ৮টা ৫০ মিনিটে কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি-১ এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন লেদা এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২১ এপ্রিল পরীক্ষা:এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান

আপডেট সময় : ১১:১৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬